ধুনটে মুক্তিপণের দাবিতে মাদ্রাসা ছাত্র অপহরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার ধুনটে মুক্তিপণের দাবিতে গত মঙ্গলবার দুর্বৃত্তরা মাদ্রাসার এক ছাত্রকে অপহরণ করেছে।
অপহৃতের নাম মহিদুল ইসলাম (১০)। সে উপজেলার চিকাশি ইউনিয়নের ঝিনাই গ্রামের মমিন সরকারের ছেলে ও ঝিনাই ফাজিল মাদ্রাসার ইবতেদায়ী শাখার পঞ্চম শ্রেণির ছাত্র।
ধুনট থানার পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে মহিদুল একই ইউনিয়নের গুলারতাইড় গ্রামের নানার বাড়িতে যাওয়ার উদ্দেশে বের হয়ে। এর পর থেকে তার আর কোনো খবর পাওয়া যায়নি। পরের দিন বিকেলে অপহরণকারীরা মহিদুল ইসলামের মা মইফুল বেগমের মুঠোফোনে ফোন করে ২০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। এ সময় টাকা না পেলে তাঁর ছেলেকে হত্যা করা হবে বলে হুমকি দেওয়া হয়। এ ঘটনায় বুধবার রাতে মইফুল বেগম থানায় সাধারণ ডায়েরি করেন।