ধুনটে শিক্ষককে হত্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার ধুনট উপজেলায় এক শিক্ষককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
গতকাল রোববার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের রুদ্রবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম শহিদুল ইসলাম (৩০)। তিনি উপজেলার পীরহাটী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য শহিদুলের স্ত্রী সীমা খাতুনকে আটক করেছে পুলিশ।
পরিবারের সদস্যদের দেওয়া তথ্যের বরাতে ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমানের ভাষ্য, গভীর রাতে ঘরে প্রবেশ করে শহিদুলকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। এ সময় তাঁর স্ত্রী ঘরে ছিলেন। ঘর থেকে ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলা হবে।