ধুনটে সাজাপ্রাপ্ত ৩ আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনট উপজেলায় গত মঙ্গলবার রাতে পুলিশ অভিযান চালিয়ে যাবজ্জীবন কারাদণ্ডসহ বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত পলাতক তিন আসামিকে গ্রেপ্তার করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের শিমুলবাড়ি গ্রামের অফ্ফার মণ্ডলের ছেলে দুখু মিয়ার (২৭) বিরুদ্ধে ১৯৯৮ সালে নারী ও শিশু নির্যাতন দমন আইনে আদালতে মামলা দায়ের করা হয়। ওই মামলায় ২০০৪ সালে আদালত থেকে দুখু মিয়ার বিরুদ্ধে যাবজ্জীবন সাজার আদেশ প্রদান করা হয়েছে। এ ছাড়া গোসাইবাড়ি ইউনিয়নের নাটাবাড়ি গ্রামের মিঠু মিয়ার (২০) বিরুদ্ধে ২০১৫ সালে যৌতুক নিরোধ আইনে আদালতে মামলা দায়ের হয়। ওই মামলায় ২০১৬ সালের ৭ নভেম্বর মিঠু মিয়ার ৪ বছরের কারাদণ্ডের আদেশ দেন আদালত।

এ ছাড়া এলাঙ্গী ইউনিয়নের রাঙামাটি দিদারপাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে লালন মণ্ডলের (৪৫) বিরুদ্ধে ২০০৯ সালে জুয়া আইনে মামলা দায়ের করা হয়।