ধুনটে হত্যা মামলার ফাঁসির আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনটে চাঞ্চল্যকর একটি হত্যা মামলার ফাঁসির দণ্ড পাওয়া আসামি আবদুর রশিদকে (৭০) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি চিকাশি ইউনিয়নের বড়চাপড়া গ্রামের বাসিন্দা।

মামলা সূত্রে জানা যায়, ২০০৪ সালের ২৩ সেপ্টেম্বর রাতে ধুনট উপজেলার বড়চাপড়া গ্রামের আবদুল বাকি (৬৫) ও তাঁর দুই ছেলে ইয়াছিন আলী (৩৫) ও আবদুল আজিজকে (২৫) তাঁদের নিজ বাড়িতে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় আবদুল বাকির ছোট ভাই আবদুল কাফি বাদী হয়ে আবদুর রশিদকে প্রধান করে ১৯ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন। থানা-পুলিশ মামলাটি তদন্ত শেষে ৩৯ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। এই মামলায় বগুড়া জেলা জজ আদালত রশিদসহ ১২ জনের বিরুদ্ধে ফাঁসির রায় দেন। পরবর্তী সময়ে উচ্চ আদালতে আপিল করে মামলা থেকে খালাস পান রশিদ। পরে মামলার বাদী সুপ্রিম কোর্টে আপিল করায় মামলার কার্যক্রম স্থগিত ঘোষণা করে রশিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।