ধোলাইখাল ও বাবুবাজারে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকার ধোলাইখাল ও বাবুবাজার সেতু এলাকার শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। উচ্ছেদ অভিযান চলাকালে ধোলাইখালে ছয় ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।
গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টা থেকে বিকেল পর্যন্ত এ অভিযান চালানো হয়। অভিযান পরিচালনায় নেতৃত্বে দিয়েছেন ডিএসসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা খালিদ আহমেদ, নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুস শোয়েব ও মামুনুর রশীদ। এ ছাড়া অভিযানে ডিএসসিসির কর্মকর্তা-কর্মচারী ও পুলিশ ও র্যা বের সদস্যরা উপস্থিত ছিলেন।
খালিদ আহমেদ প্রথম আলোকে বলেন, গতকাল বেলা সাড়ে ১১টার দিকে প্রথমে ধোলাইখাল এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ধোলাইখাল সড়কে রাখা ট্রাকস্ট্যান্ড উচ্ছেদ করা হয়৷ পরে সড়কে মালামাল রাখায় (স্টিল ও লোহা) ধোলাইখালের ছয় ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। এ ছাড়া বিকেলে বাবুবাজার সেতুর নিচে অবৈধ শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সিটি করপোরেশনের দায়িত্বশীল কর্মকর্তারা।