নওগাঁর চালবোঝাই ট্রাক কাঁচপুরে ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁ থেকে নোয়াখালীর উদ্দেশে ছেড়ে যাওয়া চালবোঝাই একটি ট্রাক ছিনতাই হয়েছে। গত রোববার নারায়ণগঞ্জের কাঁচপুর সেতুর কাছে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নওগাঁর সদর থানায় জিডি করা হয়েছে।
জিডি সূত্রে জানা গেছে, নওগাঁ ধান-চাল আড়তদার ও ব্যবসায়ী সমিতির সদস্য এবং মেসার্স ঘোষ ট্রেডার্সের মালিক দ্বিজেন্দ্রনাথ ঘোষ একটি ট্রাক ভাড়া করে গত রোববার সকালে ৫০ কেজি ওজনের ৩০০ বস্তা চাল নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌর এলাকার মেসার্স বনানী ট্রেডার্সেে পাঠান। কাঁচপুৃর সেতুর কাছে এলে ট্রাকের চালককে পিটিয়ে ফেলে দিয়ে ছিনতাইকারীরা ট্রাকটি ছিনতাই করে।