নওগাঁয় কষ্টি পাথরের মূর্তি উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওগাঁর সাপাহার উপজেলায় ১৩৯ কেজি ওজনের কষ্টিপাথরের একটি মূর্তি উদ্ধার করা হয়েছে। বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) একদল সদস্য গত শুক্রবার গভীর রাতে উপজেলার জামালপুর গ্রামে অভিযান চালিয়ে একটি বাড়ি থেকে মূর্তিটি উদ্ধার করেন।
এ বিষয়ে গতকাল শনিবার বিজিবি-১৪ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল রফিকুল হাসান বলেন, ভারতের একটি চক্রের সঙ্গে দেশের দালালদের মূর্তি কেনাবেচার গোপন খবর বিজিবির কাছে ছিল। এই প্রেক্ষাপটে উপজেলার সীমান্তবর্তী জামালপুর গ্রামে ওই অভিযান চালানো হয়। কিন্তু টের পেয়ে পাচারকারীরা আগেই পালিয়ে যায়। পরে একটি বাড়ি থেকে মূর্তিটি উদ্ধার করা হয়। এর আনুমানিক মূল্য ৭০ লাখ টাকা।