নওগাঁয় গৃহবধূকে ধর্ষণের মামলায় দুই তরুণ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর ধামইরহাটে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার আড়ানগর ইউনিয়নে এ ঘটনা ঘটে। শুক্রবার থানায় মামলা করা হয়। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গত শনিবার ইউনিয়নের গোকুল গ্রামের দুই তরুণকে গ্রেপ্তার করেছে।
এ ব্যাপারে জানতে চাইলে ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বলেন, মামলার পর শনিবার অভিযান চালিয়ে ওই দুই তরুণকে গ্রেপ্তার করা হয়েছে। গতকালই তাঁদের জেল-হাজতে পাঠানো হয়েছে। ধর্ষণের শিকার ওই গৃহবধূকে মেডিকেল পরীক্ষার জন্য শুক্রবার নওগাঁয় পাঠানো হয়।
ধামইরহাট থানা-পুলিশ সূত্র জানায়, বৃহস্পতিবার ওই গৃহবধূ তাঁর এক বছরের ছেলেকে নিয়ে নিজের ঘরে ঘুমিয়ে ছিলেন। ওই দিন তাঁর স্বামী বাড়িতে ছিলেন না। তাঁর স্বামী ধান কাটার জন্য ১০-১২ দিন ধরে পাশের সাপাহার উপজেলায় ছিলেন। রাত দুইটার দিকে ঘরের বেড়া ভেঙে অভিযুক্ত ওই দুই তরুণ গৃহবধূর ঘরে ঢুকে তাঁকে ধর্ষণ করেন। বিষয়টি কাউকে জানালে তাঁকে মেরে ফেলারও হুমকি দেন তাঁরা। পরদিন শুক্রবার ওই গৃহবধূ নিজে বাদী হয়ে থানায় মামলা করেন।