নওগাঁয় মন্দির থেকে টাকা ও স্বর্ণালংকার চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁ পৌরসভার পার-নওগাঁ এলাকার একটি মন্দির থেকে গত শুক্রবার রাতে স্বর্ণালংকার ও টাকা চুরি হয়েছে। এ ঘটনায় গতকাল শনিবার মন্দির কর্তৃপক্ষ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে।
মন্দিরের সেবায়েত লক্ষ্মণ সরকার বলেন, ‘গতকাল শনিবার সকালে মন্দিরের ঠাকুর ঘরের তালা ভাঙা দেখতে পাই। সঙ্গে সঙ্গে আশপাশের লোকজনদের ডেকে আনি। লোকনাথ বাবার প্রতিমা থেকে স্বর্ণালংকার এবং ঠাকুর ঘরের দানবাক্স থেকে টাকা চুরি হয়েছে। তবে মন্দিরে প্রতিমা চুরি বা ভাঙচুরের ঘটনা ঘটেনি।’
মন্দির কমিটির সভাপতি মনোরঞ্জন রায় বলেন, লোকনাথ বাবার প্রতিমা থেকে প্রায় ১ ভরি ওজনের স্বর্ণালংকার (দুটি টিপ, দুটি বেলপাতা ও একটি তুলসী পাতা), দানবাক্স ও ব্যাগ থেকে প্রায় সাড়ে ৮ হাজার টাকাসহ মোট ৫০ হাজার টাকা চুরি হয়েছে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোরিকুল ইসলাম বলেন, চুরির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।