নওগাঁয় স্ত্রীকে পুড়িয়ে হত্যা, স্বামী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁয় গৃহবধূ নাসিমা আকতারকে (২৩) পুড়িয়ে হত্যার অভিযোগে তাঁর স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার রাত নয়টার দিকে নওগাঁ শহর থেকে নাসিমার স্বামী রুবেল হোসেনকে গ্রেপ্তার করা হয়।
নওগাঁ সদর থানা সূত্রে জানা যায়, যৌতুকের টাকা না পেয়ে গত ২৪ অক্টোবর নওগাঁ শহরের খাস নওগাঁর ভাড়া বাড়িতে নাসিমা আকতারের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন তাঁর স্বামী। পরে বাড়ির মালিক ও আশপাশের লোকজন নাসিমাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। এ ঘটনায় ২৬ অক্টোবর নাসিমার বাবা আবদুল গাফফার সদর থানায় মামলা করেন। চিকিৎসাধীন অবস্থায় মামলার তদন্ত কর্মকর্তার কাছে নাসিমা স্বামীর বিরুদ্ধে গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগানোর বিষয়ে জবানবন্দি দেন। পরে ৬ নভেম্বর তিনি মারা যান।