নওয়াপড়ায় কাল সকাল-সন্ধ্যা হরতাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের অভয়নগরে আওয়ামী লীগের নেতা ওলিয়ার রহমান হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে কাল বুধবার নওয়াপাড়ায় সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করেছে ‘ওলিয়ার রহমান হত্যার বিচারের দাবিতে সংগ্রাম কমিটি’। গত রোববার নওয়াপাড়া ইনস্টিটিউট অডিটরিয়মে অনুষ্ঠিত এক সভায় এ ঘোষণা দেওয়া হয়।

গত রোববার রাতে অডিটরিয়মে শাহ কামরুজ্জামানের সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা, কয়েকটি পেশাজীবী সংগঠন ও সুধী সমাজের প্রতিনিধিদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় হরতাল কর্মসূচির ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়। এ সময় মোল্যা ওলিয়ার রহমানের হত্যার বিচার দাবিতে ‘ওলিয়ার রহমান হত্যার বিচারের দাবিতে সংগ্রাম কমিটি’ গঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আবদুল মালেককে আহ্বায়ক করে ৩৭ সদস্যবিশিষ্ট কমিটি হয়।

প্রসঙ্গত, ওলিয়ার রহমানকে (৬২) গত ২৩ নভেম্বর সকালে নওয়াপাড়া বাইপাস সড়কে সন্ত্রাসীরা গুলি করে হত্যা করে।