নওহাটার মেয়র ১৬ দিন ধরে নিখোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর পবা উপজেলার নওহাটা পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি আবদুল গফুর ১৬ দিন ধরে নিখোঁজ আছেন। এ ঘটনায় তাঁর স্ত্রী ফজিলাতুন নেসা গত সোমবার বিকেলে পবা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
ডায়েরিতে ফজিলাতুন নেসা উল্লেখ করেন, ১ জানুয়ারি আবদুল গফুর বাড়ি থেকে ঢাকার উদ্দেশে বের হন। ঢাকায় পৌঁছানোর বিষয়টি ওই দিনই তিনি পরিবারের লোকজনকে নিশ্চিত করেন। সেদিন তিনি ১৬ জানুয়ারি বাড়ি ফিরে আসার কথা জানিয়েছিলেন। এরপর ৫ জানুয়ারি পর্যন্ত পরিবারের সদস্যদের সঙ্গে মেয়রের যোগাযোগ ছিল। এর পর থেকে তাঁর সঙ্গে আর কোনো ধরনের যোগাযোগ করা যাচ্ছে না।
৫ জানুয়ারির পর থেকে মাঝেমধ্যে তাঁর মুঠোফোন খোলা পাওয়া গেলেও সেটি কেউ ধরেনি। সর্বশেষ গত সোমবার তাঁর মুঠোফোনে কল দেওয়া হয়। কিন্তু কেউ ফোন ধরেনি। কিছুক্ষণ পরে একটি খুদে বার্তা আসে। তাতে মেয়রের ফোন নম্বর ও অপর একটি নম্বরে ২৫ হাজার করে ৫০ হাজার টাকা পাঠাতে বলা হয়। এরপর পরিবারের লোকজন থানায় জিডি করেন।