নকল করেও বহাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অসদুপায় অবলম্বন করছিল এক দাখিল পরীক্ষার্থী। এ কারণে কেন্দ্রের দায়িত্বে থাকা উপজেলা শিক্ষা কর্মকর্তা ওই পরীক্ষার্থীকে বহিষ্কারের নির্দেশ দেন কেন্দ্রসচিবকে। কিন্তু কেন্দ্রসচিব বহিষ্কার করেননি।
গত শনিবার পটুয়াখালীর বাউফল উপজেলা সদরের ছালেহিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে। ওই দিন আরবি দ্বিতীয় পত্রের পরীক্ষা চলছিল।
এ ব্যাপারে কেন্দ্রসচিব এবং ওই মাদ্রাসার অধ্যক্ষ মো. নজিরুল হক বলেন, ‘সচিবদের নিয়ে প্রশিক্ষণের সময় বলা হয়েছে, অসদুপায় অবলম্বনের দায়ে শিক্ষার্থীদের বহিষ্কার করা যাবে না। তাই ওই শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়নি।’
জানতে চাইলে কেন্দ্রের দায়িত্বে থাকা উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. সাইদুর রহমান বলেন, বিষয়টি পরীক্ষা পরিচালনা কমিটিকে জানানো হবে।