নকল ডিটারজেন্ট তৈরির দায়ে কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএসটিআইয়ের লাইসেন্স না নিয়ে নকল ডিটারজেন্ট পাউডার তৈরি ও বাজারজাত করার অপরাধে নগরের উত্তর হালিশহরে ‘মারিয়া এন্টারপ্রাইজ’ নামের একটি কারখানার মালিককে দুই মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ওই কারখানা থেকে তিন টন নকল ডিটারজেন্ট পাউডার জব্দ ও ধ্বংস করা হয়েছে।
আজ মঙ্গলবার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তামিম আল ইয়ামীন উত্তর হালিশহরের আব্বাস পাড়ায় এ অভিযান চালান। এ সময় বিএসটিআইয়ের কর্মকর্তারা সঙ্গে ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট তামিম আল ইয়ামীন জানান, কারখানাটি দীর্ঘদিন ধরে ‘পাওয়ার প্লাস লেমন পাউডার’ নামে নকল ডিটারজেন্ট পাউডার ​তৈরি ও বাজারজাত করে আসছিল। অভিযানে বিপুল পরিমাণে নকল পাউডার জব্দ করা হয়েছে। প্রতিষ্ঠানের মালিক খাজা মাইনুদ্দিনকে নকল পাউডার তৈরির অপরাধে দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।