নকল তেল তৈরির কারখানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোটর গাড়ির ইঞ্জিনের নকল তেল তৈরির দায়ে যশোর শহরে গতকাল বৃহস্পতিবার একটি কারখানা সিলগালা করে এক লাখ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। বকচর এলাকার সোলাইমান অটোমোবাইল নামের ওই কারখানা বাবুল হাসানের। জেলা প্রশাসনের নির্বাহী হাকিম আনিসুর রহমান ওই সাজা দেন। এ সময় জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর যশোরের সহকারী পরিচালক সোহেল শেখ উপস্থিত ছিলেন। আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, গতকাল বিকেল সাড়ে চারটার দিকে আদালত ওই কারখানায় অভিযান চালান। এ সময় সেখানে বিভিন্ন প্রতিষ্ঠানের নামে ইঞ্জিনের নকল তেল প্রস্তুত ও প্রক্রিয়াজাত করা হচ্ছিল। যশোর অফিস