নকল পণ্য জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুর শহরের দক্ষিণ মজুপুর এলাকা থেকে গতকাল রোববার দুপুরে পিকআপ ভ্যানভর্তি নকল পণ্য জব্দ এবং চালক কামাল হোসেনকে আটক করেছে পুলিশ। জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে খাদ্য ও প্রসাধনী সামগ্রী। সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. নাসিম মিয়া জানান, দীর্ঘদিন ধরে লক্ষ্মীপুরে ‘মজা কনজুমার’ নামে একটি কোম্পানি নকল পণ্য বাজারজাত করছে। গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ মজুপুর এলাকায় অভিযান চালিয়ে পিকআপ ভ্যানভর্তি নকল পণ্যসহ চালককে আটক করা হয়েছে। এসব পণ্যে বিএসটিআইয়ের কোনো অনুমোদন নেই। তদন্তের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।