নকল পশুখাদ্যের কারখানা সিলগালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর সৈয়দপুর উপজেলায় একটি নকল পশুখাদ্য ও ওষুধ কারখানা সিলগালা করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে শহরের শহীদ আতিয়ার কলোনির কারখানাটি সিলগালা করেন। এ সময় কারখানার দুই কর্মচারীকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, সন্দ্বীপ কুমার বিশ্বাস (৩০) নামের এক ব্যক্তি দুই বছর আগে গোপনে কারখানাটি গড়ে তোলেন। সেখানে দেশের কিছু নামীদামি ব্র্যান্ডের নকল পশুখাদ্য ও গবাদিপশুর ওষুধ প্রস্তুত করা হতো। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু ছালেহ মো. মুসা জঙ্গি এ অভিযানে নেতৃত্ব দেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রফিকুল ইসলাম।

সৈয়দপুর থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার করা দুই কর্মচারী হলেন আমজাদ হোসেন (২৬) ও আরমান হোসেন (২১)। কারখানার মালিককে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।