নকল পানীয় তৈরি, একজন গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় নকল বলবর্ধক পানীয় (এনার্জি ড্রিংকস) তৈরির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার উপজেলার দক্ষিণ সোহাগপুর গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম মো. কামাল হোসেন (৩৫)। তিনি উপজেলার দক্ষিণ সোহাগপুর গ্রামের মৃত হাসেন আলীর ছেলে।
পুলিশ জানায়, গত মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে পুলিশ দক্ষিণ সোহাগপুর গ্রামে অভিযান চালায়। এ সময় কামাল হোসেনের ঘর থেকে গাজীপুরের পল্লী ফুড অ্যান্ড বেভারেজ কোম্পানির বলবর্ধক পানীয় নকল ট্রিপল হর্স পাওয়ার তৈরির সরঞ্জাম পাওয়া যায়।