নকল পুলিশকে ধরল আসল পুলিশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর যাত্রাবাড়ী থানার মাতুয়াইল মাতৃসদনের সামনে অভিযান চালিয়ে আট ভুয়া গোয়েন্দা পুলিশকে (ডিবি) গ্রেপ্তার করেছে ডিবি।
ডিবি বলছে, তাঁরা ডিবি সেজে ওই এলাকায় ডাকাতির চেষ্টা করছিলেন। গতকাল সোমবার ভোরে ওই অভিযান চলে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শহীদুল ইসলাম মাঝি, ইউসুফ কাজী, আবদুল মালেক, মালেক চৌধুরী, জাহাঙ্গীর আলম, ইয়াসিন, বাদল ও আব্বাস আলী।