নকল প্রসাধনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার শহরের স্টেশন রোড এলাকায় গত মঙ্গলবার দিবাগত রাতে একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল প্রসাধনসামগ্রী উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার দায়ে চারজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিরা হলেন রানা হোসেন (৩২), তরিকুল ইসলাম (২৮), সন্তু হোসেন (২৬) ও মিলন হোসেন। তাঁদের বাড়ি কুষ্টিয়া জেলার শালদহ গ্রামে। গতকাল বুধবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও আদমদীঘি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তাঁদের তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন। নকল প্রসাধনীর মধ্যে রয়েছে ডাভ, প্যান্টিন, হেড অ্যান্ড শোল্ডারসহ বিভিন্ন নামীদামি কোম্পানির শ্যাম্পু, ক্রিম, তেল ও লোশন।