নকল সরবরাহের দায়ে চারজনের জেল-জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার দৌলতপুরে জেএসসি পরীক্ষায় নকল সরবরাহের দায়ে গতকাল বুধবার তিন ছাত্রকে কারাদণ্ড ও একজনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম নাহিদা আক্তার উপস্থিত সাক্ষীদের সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে নকল সরবরাহকারী তিন কলেজছাত্রকে ১৫ দিন করে কারাদণ্ড প্রদান করেন।
দণ্ডপ্রাপ্তরা ব্যক্তিরা হলেন উপজেলার ফিলিপনগর ইউনিয়নের ইসলামপুর গ্রামের শিশির (১৮), বাহিরমাদী গ্রামের জামাল পারভেজ (১৮) ও শাজাহান আলী (১৮)।
জেএসসি পরীক্ষা চলাকালে ফিলিপনগর হাইস্কুল কেন্দ্রে নকল সরবরাহ করার সময় শিশির, জামাল পারভেজ ও শাজাহান আলীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে পুলিশ। আটক করার সময় পুলিশের সঙ্গে তাঁরা অসদাচরণ করেন। একই কেন্দ্রে নকল সরবরাহের দায়ে বাহিরমাদী গ্রামের রায়হান আলীকে ২০ হাজার টাকা জরিমানা করেন আদালত।