প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীর ডোমার উপজেলার ধরনীগঞ্জ বাজারের ব্যবসায়ী মমিনুর রহমানের গুদাম ও দোকান থেকে নয় মণ নকল সার জব্দ করা হয়েছে। গত বুধবার ভ্রাম্যমাণ আদালত এই অভিযান পরিচালনা করেন। ডোমার থানার এসআই মিজানুর রহমান জানান, মমিনুরের ব্যবসা-প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে এক কেজি ওজনের ৩৬০ প্যাকেট নকল সার জব্দ করা হয়। পরে সেখানে ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিউর রহমান ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই ব্যবসায়ীকে নকল সার বিক্রি করার দায়ে পাঁচ হাজার টাকা জরিমানা করেন।