নগর ছাত্রদলের নেতাদের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের ডাকা হরতালে গত সোমবার চট্টগ্রামে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা হয়েছে।
সোমবার রাতে পুলিশ কোতোয়ালি থানায় এ মামলা করে। মামলায় নগর ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ২০ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া ২০ থেকে ২৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।
মামলার বাদী নগরের কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) জাফর ইকবাল প্রথম আলোকে জানান, মামলায় নগর ছাত্রদলের সভাপতি গাজী সিরাজ, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন ও সাংগঠনিক সম্পাদক এ এইচ এম রাশেদসহ ২০ জনের নাম উল্লেখ করা হয়েছে। আসামিরা যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মী।