নগর ছাত্রলীগের সহসভাপতিসহ আটক ৩০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের দরবারে মুসাবিয়া এলাকা থেকে গতকাল সোমবার নগর ছাত্রলীগের সহসভাপতি ইমতিয়াজ বাবলাসহ ৩০ জনকে আটক করেছে পুলিশ।
হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইসমাইল প্রথম আলোকে বলেন, দরবারে মুসাবিয়ার জায়গা-সম্পত্তির দখল নিয়ে দুই বোন শামসুন নূর ও হামিদুন্নেসার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত রোববার থেকে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। গতকাল বিকেলে অভিযান চালিয়ে দরবার এলাকা থেকে ৩০ জনকে আটক করা হয়। তিনি জানান, ওই এলাকা থেকে বিপুল পরিমাণ লাঠিসোঁটা ও রড উদ্ধার করা হয়েছে।
ফরহাদাবাদ ইউপি চেয়ারম্যান মোহাম্মদ শাহাদাত ওসমান বলেন, আটক ব্যক্তিরা হামিদুন্নেসার পক্ষের।
নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম আটক ব্যক্তিদের মধ্যে ইমতিয়াজ বাবলার থাকার বিষয়টি স্বীকার করেছেন।