নগরকান্দায় শিক্ষকের বাড়িতে ডাকাতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরের নগরকান্দায় সুকুমার চন্দ্র বিশ্বাস নামে এক শিক্ষকের বাড়িতে ডাকাতি হয়েছে। গত মঙ্গলবার রাতে নগরকান্দা পৌরসভার মধ্য জগদিয়া মহল্লায় এ ঘটনা ঘটে।
সুকুমার চন্দ্র বিশ্বাস নগরকান্দা সরকারি মহাবিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগের পরিদর্শক। তিনি বলেন, ‘মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে পাঁচ ডাকাত ঘরের মধ্যে ঢুকে ধারালো অস্ত্রের মুখে আমাকে ও পরিবারের সদস্যদের জিম্মি করে। তারা আলমারির চাবি নিয়ে ৮০ হাজার টাকা, ২০ ভরি ওজনের সোনার গয়নাসহ প্রায় নয় লাখ টাকার মালপত্র নিয়ে যায়।’ তিনি জানান, ডাকাতদের বয়স ২০-২৫ বছর হবে। তাদের সবারই মুখ গামছা দিয়ে বাঁধা ছিল।
নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফসার উদ্দিন গতকাল বুধবার বিকেল চারটায় প্রথম আলোকে বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করেছি। ওই শিক্ষককে মামলা করতে পরামর্শ দেওয়া হয়েছে।’