নগরে ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট নগরের শাহপরান থানা এলাকার শিবগঞ্জে গত রোববার দিবাগত রাতে পাশাপাশি তিনটি বাসায় ডাকাতি হয়েছে। রাত প্রায় সাড়ে তিনটার দিকে শিবগঞ্জের মৌচাক ১২ নম্বর বাসায় ডাকাতের দল হানা দেয়। জানালা দিয়ে বাসায় ঢুকে স্বর্ণালংকার ও মালামাল লুটপাট করে ডাকাতেরা পাশের বাসায় একই কৌশলে ঢোকে। পরে ১৩ নম্বর বাসায় ঢুকে সেখানেও একই কায়দায় লুটপাট করে চলে যায়। খবর পেয়ে গতকাল সোমবার সকালে শাহপরান থানার একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল মুন্সি জানান, বাসার মালিকদের দেওয়া তথ্য অনুযায়ী ওই তিন বাসা থেকে প্রায় প্রায় ৮০ ভরি স্বর্ণালংকার, নগদ টাকাসহ মালামাল নিয়ে গেছে ডাকাতেরা।