নড়াইলে দুই পক্ষের সংঘর্ষ, পুলিশসহ আহত ৩০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলের লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নের লোকজনের সঙ্গে সদর উপজেলার হাবখালী ইউনিয়নের লোকজনের সংঘর্ষ হয়েছে। গতকাল রোববার বিকেলে লোহাগড়ার মিঠাপুর হাটে এক টাকা নিয়ে তর্কের জের ধরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
লোহাগড়ার নলদী পুলিশ ফাঁড়ির এএসআই বিজন কুমার বালা জানান, লোহাগড়ার নলদী ইউনিয়নের মিঠাপুর গ্রামের কায়েম মিয়া মিটাপুর হাটে আখ বিক্রি করছিলেন। নড়াইল সদর উপজেলার হবখালী ইউনিয়নের বিলডুমুরতলা গ্রামের একজন আখ কিনতে গিয়ে এক টাকা কম দেন। এ নিয়ে তর্কের একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়।
এরপর নলদী ইউনিয়নের বিভিন্ন গ্রামের লোকজনের সঙ্গে হাবখালী ইউনিয়নের বিভিন্ন গ্রামের লোকজনের সংঘর্ষ ছড়িয়ে পড়ে। দেড় ঘণ্টাব্যাপী সংঘর্ষে পুলিশের আট সদস্যসহ অন্তত ৩০ জন আহত হন। গুরুতর আহত কনস্টেবল কাসেমকে আশঙ্কাজনক অবস্থায় যশোর সদর হাসপাতালে নেওয়া হয়েছে। অন্য আহতরা নড়াইল, লোহাগড়া ও মাগুরার বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি হয়েছেন।