নতুন জামা বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলো বন্ধুসভার ব্যবস্থাপনায় গতকাল সোমবার দুপুরে পাবনার ঈশ্বরদী ডাকবাংলো মাঠে উপজেলার দরিদ্র ও অসহায় ১০০ শিশুর মাঝে ঈদের নতুন জামা বিতরণ করা হয়েছে। তিন থেকে দশ বছর বয়সের এই শিশুরা নতুন জামা পেয়ে হাসিমুখে বাড়ি ফিরেছে। বন্ধুসভার সদস্যরা কয়েক দিন ধরে এলাকা ঘুরে এই শিশুদের তালিকা তৈরি করেন। এদের কারও বাবা নেই, মা নেই, অনেকে অন্যের আশ্রয়ে লালিত-পালিত হচ্ছে। এ সময় আলোচনায় বক্তব্য দেন এস এম স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আয়নুল ইসলাম, ঈশ্বরদী থানার ওসি বিমান কুমার দাশ, মুক্তিযোদ্ধা ফজলুর রহমান, প্রধান শিক্ষক সিরাজ উদ্দিন বিশ্বাস, ব্যবসায়ী খায়রুল ইসলাম, বন্ধুসভার সভাপতি শহিদুল হক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী চন্দ্রা বিশ্বাস। বন্ধুসভার সাধারণ সম্পাদক আজিজুল হাকিম জামা বিতরণের কাজটি পরিচালনা করেন। প্রথম আলোর ঈশ্বরদীর প্রতিনিধি মাহাবুবুল হক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।