প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হবিগঞ্জের বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ভবন নির্মাণের কাজে অনিয়মের অভিযোগ পেয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি তদন্ত দল গতকাল শনিবার ওই ভবন পরিদর্শন করে। তদন্ত দল অনিয়মের সত্যতা পেয়ে অসন্তোষ প্রকাশ করেছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, ২০০৭ সালে প্রায় ছয় কোটি টাকা ব্যয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন দ্বিতল ভবন নির্মাণের কাজ উদ্বোধন করা হয়। কাজ শেষ হয় ২০১০ সালে। তবে এ ভবন স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের কাছে হস্তান্তরের আগেই ভবনের বিভিন্ন স্থানে বড় বড় ফাটল দেখা দেয়। এ ছাড়া, কাজ চলার সময় এলাকাবাসী নিম্নমানের কাজ হওয়ার অভিযোগ করে।