নতুন স্বরাষ্ট্রসচিব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নতুন স্বরাষ্ট্রসচিব হিসেবে নিয়োগ পেয়েছেন পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব কামাল উদ্দিন আহমেদ। গতকাল এ বিষয়ে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। তিনি মো. মোজাম্মেল হক খানের স্থলাভিষিক্ত হচ্ছেন। মোজাম্মেল হককে কয়েক দিন আগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব হিসেবে বদলি করা হয়। এর আগে জনপ্রশাসনসচিব কামাল আবদুল নাসের চৌধুরীকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব করা হয়। জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র জানায়, শিগগির কয়েকটি মন্ত্রণালয়ে সচিব পদে পরিবর্তন আসছে। নিজস্ব প্রতিবেদক।