নদ থেকে লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামালপুর শহরের ফৌজদারি এলাকার ব্রহ্মপুত্র নদ থেকে গতকাল সোমবার সকালে নূরুল হক (৭৫) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজ হওয়ার তিন দিন পর তাঁর লাশ পাওয়া গেল। নূরুল হকের বাড়ি সদর উপজেলার তিতপল্লা ইউনিয়নের নারকেলি গ্রামে।
পুলিশ ও বৃদ্ধের পরিবার সূত্রে জানা যায়, গত শুক্রবার জুমার নামাজের পর থেকে নূরুল হক নিখোঁজ ছিলেন। আত্মীয়স্বজনেরা খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাননি। গতকাল সকালে তাঁর লাশ শহরের ফৌজদারি এলাকার ব্রহ্মপুত্র নদে ভাসতে দেখেন স্থানীয় লোকজন। পরে খবর পেয়ে পুলিশ সকাল সাড়ে ১০টার দিকে লাশটি উদ্ধার করে।