নদী থেকে লাশ উদ্ধার, গায়ে আঘাতের চিহ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের নাজিরপুর উপজেলার নদী থেকে এক ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার দুপুর ১২টার দিকে মালিখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে তালতলা নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।

ওই ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি। তাঁর আনুমানিক বয়স ৩৫ বছর।

মাটিভাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক মিজানুর রহমান জানান, আজ বেলা ১১টার দিকে তালতলা নদীতে লাশটি ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পিরোজপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৩৫ বছর। লাশের মুখমণ্ডলে হালকা দাড়ি, পরনে ফুলপ্যান্ট ও ফুলশার্ট রয়েছে। হাতে ঘড়ি। শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।

মিজানুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুই-তিন দিন আগে ওই ব্যক্তিকে হত্যা করে লাশ নদীতে ফেলে দেওয়া হয়েছে।