নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলের লোহাগড়া উপজেলার কালনা ফেরিঘাটে আটক হওয়ার ভয়ে এক যুবক ভারতীয় মদ ও কাপড়ভর্তি স্যুটকেস রেখে মধুমতী নদীতে ঝাঁপ দিয়েছেন। গত শুক্রবার রাত আটটার দিকে ঘাটের পূর্ব পাড়ে জনতা ও পুলিশের তাড়া খেয়ে তিনি মধুমতীতে ঝাঁপ দেন। গতকাল শনিবার বিকেল পর্যন্ত তাঁর খোঁজ মেলেনি। কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, ৩০-৩২ বছরের ওই যুবক ঘাটে স্যুটকেস রেখে মুঠোফোনে কথা বলছিলেন। এ সময় স্থানীয় লোকজনের সন্দেহ হলে তাঁরা ঘাটে গিয়ে পুলিশকে জানান। তখন ওই যুবক দৌড়ে গিয়ে নদীতে ঝাঁপ দেন। স্যুটকেস থেকে চার বোতল মদ ও কাপড় পাওয়া গছে। এ ঘটনায় কাশিয়ানী থানায় জিডি করা হয়েছে।