নদীতে ভাসছে যুবকের লাশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার ধুনটে বাঙ্গালী নদীর বিলচাপড়ি সেতুর পাশে গতকাল রোববার অজ্ঞাতপরিচয় এক যুবকের (২৮) লাশ ভাসতে দেখেন এলাকাবাসী। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়। কিন্তু গতকাল সন্ধ্যা পর্যন্ত তাঁর লাশ উদ্ধার করেনি পুলিশ।
উপজেলার এলাঙ্গী ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ রশিক লাল জানান, সকাল আটটার দিকে বাঙ্গালী নদীর উজান থেকে এক যুবকের লাশ ভেসে এসে বিলচাপড়ি সেতুর সঙ্গে আটকে থাকে। এ সময় স্থানীয়রা লাশটি শনাক্ত করার চেষ্টা করেন। পরে স্রোতের সঙ্গে লাশটি নদীর ভাটির দিকে ভেসে যায়।