নদীতে হাত-পা বাঁধা লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের সুরমা নদী থেকে গতকাল শনিবার সকালে হাত-পা বাঁধা অবস্থায় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। দক্ষিণ সুরমা থানার পুলিশ বাবলার মোড়ে সুরমার খেয়াঘাট থেকে ওই লাশ উদ্ধার করে। নিহতের পরিচয় পাওয়া যায়নি। তাঁর বয়স আনুমানিক ৩০ বছর। দক্ষিণ সুরমা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক শফিকুল ইসলাম খান বলেন, এটি পরিকল্পিত একটি হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।