নদে শিশুর লাশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুর সিটি করপোরেশনের ইছরকান্দি এলাকায় গতকাল তুরাগ নদ থেকে আড়াই বছরের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। জয়দেবপুর থানার এসআই মো. শহিদুল্লাহ বলেন, ইছরকান্দি এলাকায় তুরাগ নদে ওই শিশুর লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা করা হয়েছে।