নন্দীগ্রামে মেয়র প্রার্থীসহ ১৪ জনের জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার নন্দীগ্রাম পৌরসভা নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে আওয়ামী লীগের মেয়র প্রার্থীসহ ১৪ জনের কাছ থেকে ১৪ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রিটার্নিং কর্মকর্তা ও নন্দীগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনোয়ার ইমাম আজ সোমবার পৌরসভার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় আচরণবিধি লঙ্ঘনের দায়ে ১৪ প্রার্থীর প্রত্যেকের কাছ থেকে এক হাজার টাকা করে জরিমানা আদায় করেন। এর মধ্যে দুজন মেয়র প্রার্থী এবং সাতজন সাধারণ ওয়ার্ডের ও পাঁচজন সংরক্ষিত নারী ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী।

নন্দীগ্রাম উপজেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, আ. লীগের মেয়র প্রার্থী রফিকুল ইসলাম ওরফে পিংকু নৌকা প্রতীকে ভোট চেয়ে সকাল থেকেই মাইকিং বের করে আচরণবিধি লঙ্ঘন করায় ভ্রাম্যমাণ আদালত তাঁর কাছ থেকে এক হাজার টাকা জরিমানা আদায় করেন।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও ইউএনও মো. আনোয়ার ইমাম প্রথম আলোকে বলেন, ‘নির্বাচনী আচরণ বিধিমালা-২০১৫-এর বিভিন্ন ধারা লঙ্ঘন করে নির্ধারিত সময়ের আগেই মাইকিং বের করায় এবং দেয়ালে পোষ্টার সাঁটানোয় প্রার্থীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।’