নবজাতকের লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বিমানবন্দর থানা এলাকা থেকে গতকাল সোমবার সকালে সাদা কাপড়ে মোড়ানো এক নবজাতকের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, সকাল সাড়ে সাতটার দিকে কাওলা রেলগেট থেকে প্রায় ১৫০ গজ দূরে লেকের পাড় থেকে লাশটি উদ্ধার করা হয়। লাশ গলে যাওয়ায় মেয়ে না ছেলে তা শনাক্ত করা যায়নি। বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) বুরজাহান বলেন, ময়নাতদন্তের জন্য লাশটি ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।