নবজাতকের লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার টাঙ্গাব ইউনিয়নের টান বাশিয়া গ্রামের কাচুয়ার খাল থেকে গতকাল বুধবার নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সকালে কাচুয়ার খালের পানিতে নবজাতক এক কন্যাশিশুর মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী উপজেলার পাগলা থানার পুলিশকে খবর দেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম খান বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।