নবজাতকের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের চৌমুহনী এলাকায় এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টার দিকে শিশুটির লাশ উদ্ধার হয়। কে বা কারা নবজাতকটির লাশ ফেলে গেছে, সে বিষয়ে কিছু জানাতে পারেনি পুলিশ। ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউল ইসলাম বলেন, ‘চৌমুহনী আছমা খাতুন সিটি করপোরেশন বালিকা উচ্চবিদ্যালয়ের কাছে নালার পাশে নবজাতকটির লাশ পড়ে থাকতে দেখে আশপাশের লোকজন পুলিশকে খবর দেয়। তখন পুলিশ ঘটনাস্থল থেকে শিশুটির লাশ উদ্ধার করে।