নবজাতকের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের শ্রীপুরে এক মেয়ে নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার দুপুরে উপজেলার মুলাইদ গ্রামের প্যারাডাইজ স্পিনিং মিলের দক্ষিণ পাশের নিচু জমি থেকে লাশটি উদ্ধার করা হয়। এলাকাবাসী ও পুলিশ জানায়, গতকাল সকালে অজ্ঞাত দুজন নারী পলি প্রপাইলিনের ব্যাগে করে নিচু জমিতে নবজাতকের লাশ ফেলে যায়। পরে ওই জমির পাশ দিয়ে পথচারী যাওয়ার সময় নবজাতকের লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।