নবজাতকের লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর মোহাম্মদপুরে খালপাড় থেকে গতকাল শুক্রবার এক নবজাতকের লাশ পাওয়া গেছে। মোহাম্মদপুরের নবীনগর হাউজিংয়ের ১৫ নম্বর সড়কের খালপাড় থেকে ওই নবজাতক ছেলের লাশ উদ্ধার করা হয়। শরীরের বিভিন্ন স্থান ছিল রক্তাক্ত।
মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বলেন, ধারণা করা হচ্ছে, নবজাতকের বয়স এক দিন হতে পারে। শরীরে কুকুরের কামড়ের একাধিক চিহ্ন ছিল। জন্ম নেওয়ার পর হয়তো নবজাতককে ফেলে দেওয়া হয়। লাশটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
এর আগে ১৫ সেপ্টেম্বর পূর্ব শেওড়াপাড়ার পুরোনো বিমানবন্দরের রানওয়ের পাশে একটি ঝোপে এক মেয়ে নবজাতককে জীবিত অবস্থায় উদ্ধার করে এলাকাবাসী। তাকে চার-পাঁচটি কুকুর আক্রমণ করেছিল। গতকাল পর্যন্ত তার মা-বাবার সন্ধান পাওয়া যায়নি।