নবজাতকের লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ এলাকা থেকে গতকাল শুক্রবার এক ছেলে নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। দুপুর সাড়ে ১২টার দিকে ন্যাম ভবনের ৩ নম্বর গেটসংলগ্ন ড্রেনের পাশ থেকে লাশটি উদ্ধার করে শেরেবাংলা নগর থানা-পুলিশ।
শেরেবাংলা থানার উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান বলেন, ড্রেনের পাশের একটি ছোট কাগজের কার্টনের ভেতর আনুমানিক এক দিনের নবজাতকের লাশটি পাওয়া যায়। বৃহস্পতিবার কোনো একসময় নবজাতকটির জন্ম হয়েছিল। লাশে সদ্য জন্ম নেওয়া সব চিহ্ন আছে। কার্টনের মধ্যে রেখে নবজাতকের লাশটি ফেলে দেওয়া হয়।
ময়নাতদন্তের জন্য লাশটি ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।