নবনির্বাচিত মেয়রকে সংবর্ধনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোরের গুরুদাসপুর পৌরসভার নবনির্বাচিত পৌর মেয়র শাহনেওয়াজ আলী মোল্লাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। গত রোববার রাতে চাঁচকৈড় বাজার মুদি দোকান মালিক সমিতি ওই সংবর্ধনার আয়োজন করে। সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সভায় মুদি দোকান মালিক সমিতির সভাপতি শাহজাহান আলী শেখ এতে সভাপতিত্ব করেন। বক্তৃতা করেন পৌর মেয়র শাহনেওয়াজ আলী মোল্লা, উপজেলা ভাইস চেয়ারম্যান আলাল শেখ, সংগঠনের সাধারণ সম্পাদক বাবু বিমল চন্দ্র কুন্ডু, পৌর কাউন্সিলর আবুল কালাম আজাদ প্রমুখ।