নববধূ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় বরের গাড়ি থেকে অপহরণের তিন দিন পর নববধূকে উদ্ধার করা হয়েছে। র‍্যাবের একটি দল গত রোববার গভীর রাতে গাজীপুরের কালীগঞ্জের জামালপুর মীরপাড়ার একটি বাড়ি থেকে তাঁকে উদ্ধার করে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার করা তিনজন হলেন আড়াইহাজারের টেকপাড়ার মোফাজ্জল হোসেন (১৮), তাঁর সহযোগী নরসিংদীর পলাশ থানার টেকপাড়ার সুজন (২১) ও আলীরটেক এলাকার রুবেল (২৫)। গতকাল সোমবার দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজীতে অবস্থিত র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১১-এর সদর দপ্তরে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে সিও লে. কর্নেল আনোয়ার লতিফ খান এসব তথ্য জানান।