নববধূ হত্যা স্বামী পলাতক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর জুরাইনে গতকাল রোববার তাহমিনা আক্তার (১৮) নামে এক নববধূকে হত্যার অভিযোগ পাওয়া গেছে তাঁর স্বামীর বিরুদ্ধে।
পুলিশ ও নিহত তাহমিনার পারিবারিক সূত্র জানায়, দেড় মাস আগে তাহমিনার বিয়ে হয় বাদল মিয়া নামে এক যুবকের সঙ্গে। বিয়ের পর তাঁরা পূর্ব জুরাইনে পটেরবাগে একটি ভাড়া বাসায় ওঠেন। বাদল জাহাজের তেল কোম্পানিতে চাকরি করেন। গতকাল সকাল ১০টার দিকে ঝগড়াঝাঁটির একপর্যায়ে বাদল কাঠ দিয়ে তাহমিনার মাথায় আঘাত করে পালিয়ে যান। প্রতিবেশী এক ব্যক্তি তাহমিনাকে রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে বেলা দুইটার দিকে তাহমিনা মারা যান।
তাহমিনার মা বলেন, নানা অজুহাতে বাদল তাঁর মেয়েকে মারধর করত।