নবাবগঞ্জে গৃহবধূ খুন, গ্রেপ্তার ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ছুরিকাঘাতে নূরজাহান বেগম (৩০) নামের এক গৃহবধূকে খুন করেছে দুর্বৃত্তরা। গত বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার গবীরপুর গ্রামে এ ঘটনা ঘটে।
গৃহবধূ নূরজাহান উপজেলার গবীরপুর গ্রামের দুবাইপ্রবাসী মো. শাহনালের প্রথম স্ত্রী ও নারায়ণপুর গ্রামের আসু ব্যাপারীর মেয়ে। এ ঘটনায় তাঁর ছোট ভাই আসলাম হোসেন বাদী হয়ে গতকাল শুক্রবার নবাবগঞ্জ থানায় পাঁচজনের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন।
নবাবগঞ্জ থানার ওসি সায়েদুর রহমান জানান, এ ঘটনায় হওয়া মামলার আসামি গৃহবধূর সতিন ফারজানা আক্তার, শ্বশুর মানিক ব্যাপারী, শাশুড়ি রবি বেগম ও দেবর মো. আনোয়ারকে গ্রেপ্তার করা হয়েছে।