নবাবগঞ্জে বখাটের রডের আঘাতে যুবক খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার নবাবগঞ্জ উপজেলার সোনাবাজুর বেড়িবাঁধ এলাকায় গত সোমবার রাত আটটার দিকে বখাটের রডের আঘাতে ভক্ত চন্দ্র সরকার (২২) নামের এক যুবক খুন হয়েছেন। ভক্ত চন্দ্র সরকার এলাকার মৃত বীরেন চন্দ্র সরকারের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, সোনাবাজুর গ্রামে বিজয় সরকারের বাড়িতে দুই দিনব্যাপী অষ্টকালীন গানের আসর চলছিল। সোমবার রাত আটটার দিকে হাসান নামের এক ব্যক্তি ৮-১০ জন বন্ধু নিয়ে ওই বাড়িতে গিয়ে ভক্ত সরকারের ভাগনে সাগরের কাছে তাঁর ভাতিজির মুঠোফোন নম্বর চান। সাগর নম্বর দিতে না চাইলে হাসান ও তাঁর সহযোগীরা তাকে চর-থাপ্পড় দেন। বিষয়টি সাগর তার মামা ভক্ত সরকারকে জানায়। ভক্ত ঘটনাস্থলে এসে হাসান ও তাঁর সহযোগীদের কাছে বিষয়টি জানতে চাইলে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডা ও ধস্তাধস্তির ঘটনা ঘটে। একপর্যায়ে হাসান রড দিয়ে ভক্ত সরকারের ঘাড়ে আঘাত করলে তিনি মাটিতে পড়ে যান। স্বজনেরা নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।