নবাবগঞ্জে মন্দিরে প্রতিমা ভাঙচুর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার শিমোর গ্রামে গত রোববার দিবাগত রাতে মন্দিরের প্রতিমা ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল সোমবার থানায় মামলা হয়েছে।
মন্দির কমিটির সভাপতি সুশান্ত কর্মকার গতকাল বিকেলে নবাবগঞ্জ থানায় এ মামলা করেন। এতে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে।
সুশান্ত কর্মকারের ভাই আনন্দ কর্মকার প্রথম আলোকে বলেন, দুর্বৃত্তরা রাতের আঁধারে শিমোর সর্বজনীন মন্দিরে ঢুকে কালী ও শিবসহ মোট পাঁচটি প্রতিমা ভাঙচুর করে। মন্দিরে ব্যাপক ভাঙচুর চালানো হয়। কিন্তু বৃষ্টি হওয়ায় কেউই তা টের পায়নি। সকালে ঘুম থেকে উঠে তাঁরা বিষয়টি থানা-পুলিশকে জানান। তবে এ ঘটনা কে বা কারা ঘটিয়েছে, তা তাঁরা বুঝে উঠতে পারছেন না।