নবীগঞ্জে ইউপি সদস্যকে কুপিয়ে জখম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আল আমিন খানকে গতকাল রোববার প্রতিপক্ষের লোকজন কুপিয়ে আহত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে ৩০ জন আহত হন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে কুর্শি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেন আল আমীন ও ইউনিয়ন বিএনপির সভাপতি সৈয়দ নজমুল হোসেন ওরফে হারুনসহ তিনজন। নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে আল আমীন নির্বাচিত হন। এ নিয়ে নজমুলের সঙ্গে তাঁর বিরোধ দেখা দেয়। গতকাল বেলা ১১টার দিকে উপজেলা সদরে নিজের ব্যবসাপ্রতিষ্ঠানের উদ্দেশে রওনা হন আল আমীন। কুর্শি বাসস্ট্যান্ড এলাকায় একদল লোক তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকে। পরে তাঁর স্বজনেরা ঘটনাস্থলে এসে তাঁকে উদ্ধার করেন।